Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় হাটে যাওয়ার পথে ভটভটি উলটে গরু ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১৮:০৬ | আপডেট: ২৬ মে ২০২৬ ২১:০৭

প্রতীকী ছবি।

খুলনা: জেলার কয়রা উপজেলায় কোরবানির হাটে গরু নিয়ে যাওয়ার পথে ভটভটি উলটে মিজানুর রহমান (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার বাগালি ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বামিয়া জিআইবি ক্লাব মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলার আমাদী ইউনিয়নের ভান্ডারপোল এলাকার মাওলানা শামসুজ্জামানের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গরু নিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। এতে গাড়িতে থাকা কয়েকজন গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলেই মিজানুর রহমানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর