Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ১২:৪৩ | আপডেট: ২৭ মে ২০২৬ ১৫:৫১

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন।

বুধবার (২৭মে) ভোরের দিকে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মৃত্যুর এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের বয়স হবে এক থেকে দু’দিন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন

এদিকে একটি সূত্র জানিয়েছে, এসির গ্যাস লিকেজ থেকে একটি ওয়ার্ডে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। ভোর রাতে দিকে ঘটনাটি ঘটেছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর