Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনার রূপপুর প্রকল্পের রাশিয়ান নাগরিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ১৫:৪৭

রাশিয়ান নাগরিক, যার মৃত্যু হয়েছে।

পাবনা: জেলার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় কর্মরত এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে গ্রিন সিটি আবাসিক এলাকার ২১ নম্বর ভবনের অষ্টম তলার ৮৪ নম্বর ইউনিটে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত ব্যক্তির নাম লাতিপভ ভিল (৪২)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান রোজেনারগোঅ্যাটম কোম্পানিতে কর্মরত ছিলেন।

জানা গেছে, রাতে নিজ কক্ষে অসুস্থ অবস্থায় তাকে দেখতে পান সহকর্মীরা। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

বিজ্ঞাপন

ঈশ্বরদী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর