Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ দিনে ১১ হাজার টন বর্জ্য অপসারণ ডিএনসিসির

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৬ ১৮:০০ | আপডেট: ২৯ মে ২০২৬ ২০:২৩

ডিএনসিসির বর্জ্য অপসারণ কার্যক্রম।

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোরবানির ঈদের পর দুইদিনে প্রায় ১১ হাজার টন বর্জ্য অপসারণ করেছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে পুরো শহর পরিষ্কার করার ঘোষণা থাকলেও রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের পরদিন সকালেও বর্জ্যের স্তূপ দেখা গেছে।

ডিএনসিসি জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, ঈদের দিন রাত পর্যন্ত প্রায় পৌনে ২ হাজার ট্রিপে ৮ হাজার টনের বেশি বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে নেওয়া হয়। এরপর দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত আরও প্রায় ৯০০টি ট্রিপে প্রায় সাড়ে ৩ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্নতার এই কার্যক্রম চলমান থাকবে। বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে সাড়ে ৭০০-এর বেশি যানবাহন এবং প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী মাঠে কাজ করছেন। পাশাপাশি ল্যান্ডফিলে নতুন রাস্তা ও প্ল্যাটফর্ম নির্মাণ এবং ডিজিটাল পদ্ধতিতে গাড়ির যাতায়াত নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গন্ধ নিয়ন্ত্রণ ও সচেতনতা বাড়াতে বিপুল পরিমাণ পলিব্যাগ, ব্লিচিং পাউডার, ফিনাইল ও স্যাভলনও বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে এসব উদ্যোগ ও তৎপরতার পরও ঈদের পরদিন সকালে রামপুরা, খিলগাঁও ও মালিবাগ হাজীপাড়ার মতো বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে, যা স্থানীয়দের ভোগান্তির কারণ হয়েছে।

এসব বর্জ্য অপসারণে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চলমান রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এনএল/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর