Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছেলের ভবিষ্যৎ পেশা নিয়ে ভিন্ন মত শাকিব-অপুর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ মে ২০২৬ ১৮:৩২ | আপডেট: ৩১ মে ২০২৬ ১৬:২৩

সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত প্রায় সব বাবা-মা। শাকিব খান ও অপু বিশ্বাসও তার বাইরে নন। তবে নিজেদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের ক্যারিয়ার নিয়ে ভিন্ন ভিন্ন স্বপ্ন দেখেন শাকিব ও অপু। শাকিব খান চান তার ছেলে বড় হয়ে নায়ক হোক। আর জয়ের মা অপু বিশ্বাস চান ছেলে বড় হয়ে ডাক্তার হোক।

সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে কথাগুলো বলেন অপু বিশ্বাস। জয়ের বাবা কেন নায়ক চান, তা নিয়ে অপু বলেন, বাবা বরাবরই জয়কে নায়ক হিসেবেই দেখতে চান। তবে অপু বিষয়টি নিয়ে বলেন, আমি একদমই নায়ক চাই না। আমার মা চেয়েছিলেন জয় যেন ডাক্তার হোক, এটা আমারও চাওয়া।

জয় বড় হয়ে কী হবে তা নিয়ে অস্পষ্টতা থাকলেও জয় নিজে একেক সময় একেক ক্যারিয়ারের কথা বলে। কখনও নায়ক হতে চায়, কখনও গায়ক, কখনও ডাক্তার আবার কখনও ইঞ্জিনিয়ার। জয় এখনও তার পছন্দের ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। ছেলের বয়স মাত্র সাড়ে নয় বছর হওয়ায় তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় দিতে চান অপু।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জয়ের জন্ম হয়। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর পরবর্তীতে সন্তানসহ প্রকাশ্যে আসেন অপু বিশ্বাস।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর