Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছুটি শেষে অফিস-আদালত-ব্যাংক খুলছে আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ০৯:১৯ | আপডেট: ১ জুন ২০২৬ ১০:৪৫

ঢাকা: পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে খুলবে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান। এবার ঈদুল আজহায় ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়।

মূলত সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পান টানা সাত দিনের লম্বা ছুটি। ছুটি শেষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক-বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হবে।

এ দিন থেকে ব্যাংকের লেনদেন কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। এছাড়া বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলবে। পাশাপাশি এ দিন দেশের দুই শেয়ারবাজারের লেনদেন কার্যক্রমও শুরু হবে।

বিজ্ঞাপন

সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবেন। তবে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এছাড়া ডিএসই ও সিএসইতে স্বাভাবিক নিয়মে লেনদেন কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। স্টক এক্সচেঞ্জ দুটির অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। শনি (৩০ মে) ও রোববার (৩১ মে) দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবীরা ঢাকায় ফিরেছেন। ফলে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর