Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ০৯:৩৬

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১ জুন) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে এই কর্মসূচিটি সোমবার দুপুর ১২টায় আয়োজনের কথা ছিল।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে রোববার (৩১ মে) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে সরকারের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন গণমুখী উদ্যোগ এবং জনসম্পৃক্ত কর্মসূচিগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত থাকবেন। এছাড়াও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন দিক তুলে ধরবেন। ঈদুল আজহা কেন্দ্রিক সরকারি প্রস্তুতির পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের রূপরেখাও এখানে উঠে আসার কথা রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর