Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিমের ‘গুলগুলি পিঠা’ ধামাকা!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ জুন ২০২৬ ১৯:৩৯ | আপডেট: ২ জুন ২০২৬ ১৬:৪৬

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম তার নতুন গান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। জয়া আহসানের মধুভাত খাওয়ার রেশ কাটতে না কাটতেই এবার মিমের নতুন গান নেটপাড়ায় নতুন এক উন্মাদনা তৈরি করেছে। সোমবার (১ জুন) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি আকর্ষণীয় মিরর সেলফি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে এক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এই অভিনেত্রী।

প্রকাশিত ছবিতে মিমকে একটি জমকালো ও ঐতিহ্যবাহী পোশাকে বেশ গ্ল্যামারাস লুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মোবাইল ফোনে ছবি তুলতে দেখা যাচ্ছে। ছবিটির ক্যাপশনে তিনি ভক্তদের উদ্দেশ্যে লেখেন, ‘সো, হাউ ওয়াজ দ্য গুলগুলি পিঠা সং?’ অর্থাৎ, ‘গুলগুলি পিঠা’ গানটি কেমন লেগেছে? ক্যাপশনের সাথে তিনি গানটির ইউটিউব লিংকও জুড়ে দিয়েছেন। মিলা ও প্রতীক হাসানের গাওয়া এই গানটির সাথেই ফেসবুকে নিজের এই নতুন লুক শেয়ার করেছেন মিম।

বিজ্ঞাপন

পোস্টটি শেয়ার করার মাত্র দুই ঘণ্টার মধ্যেই তা নেটদুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে। মিমের এই অভিনব ও আকর্ষণীয় অবতার দেখে কমেন্ট বক্সে হুমড়ি খেয়ে পড়েছেন তাঁর ভক্ত এবং অনুরাগীরা। অনেকেই গানটির প্রশংসা করার পাশাপাশি মিমের নতুন লুকের ভূয়সী প্রশংসা করছেন। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে হাজার হাজার লাইক এবং শত শত মন্তব্য জমা পড়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর