Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে / আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১১:৩৫

দীর্ঘ প্রায় ১৯ বছর প অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে নেমে আগে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক জশ ইংলিস। আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার সাইফ হাসানকে হারিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাইফকে হারায় বাংলাদেশ।

নাথান এলিসকে চার হাঁকিয়েছিলেন সাইফ। তবে পরের বলেই স্লিপে ক্যাচ তুলে দেন। ৫ বলে ৫ রানের ইনিংসরা তার সেখানেই শেষ হয়েছে। তারপর বাংলাদেশের ইনিংস মেরামতের চেষ্টা করে যাচ্ছেন অপর ওপেনার তানজিদ হাসান তামিম ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

দীর্ঘ প্রায় চার বছর পর ওয়ানডে দলে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে জায়গা হয়নি লেগস্পিনার রিশাদ হোসেনের। স্পেশালিস্ট স্পিনার হিসেবে একাদশে আছেন তানভীর ইসলাম।

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর