Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর ফটকে পুলিশ মোতায়েন

স্টাফ করেসপন্ডেট
১১ জুন ২০২৬ ১৯:২৭

ঢাকা: রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার পর সরকারের এই সিদ্ধান্তের পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর হাসপাতালটির লাইসেন্স বাতিলের ঘোষণা দেয়। এরপরই হাসপাতালের প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের আদেশে জানানো হয়, গত ২৭ মে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু হয়। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হলে প্রতিবেদনে অক্সিজেন স্বল্পতা, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, ওয়ার্ডে অতিরিক্ত ভিড়, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা এবং বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থা না থাকাকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশে আরও বলা হয়েছে, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে সরকারের কাছে পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ রয়েছে।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী রোববার আপিল করা হবে।

উল্লেখ্য, গত ২৭ মে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ১ থেকে ৪ দিন বয়সী ৬ নবজাতকের মৃত্যু ঘটে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ব্যবস্থাপনাগত ত্রুটিকে মৃত্যুর জন্য দায়ী করা হয়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর