Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেসি ভক্তদের ঢল / বৃষ্টি উপেক্ষা করে ১০০ ফুটের আর্জেন্টিনার পতাকা নিয়ে র‍্যালি

মাল্টিমিডিয়া ডেস্ক
১১ জুন ২০২৬ ১০:০০ | আপডেট: ১২ জুন ২০২৬ ১১:১৬

খেলা শুরুর আগেই ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে পৃথিবীর বিভিন্ন দেশ। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর হাজিপুরে বৃষ্টি উপেক্ষা করে ৮০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা নিয়ে শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব। বুধাবার বিকাল পাঁচটায় হাজিপুর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিন করে হাজিপুর সেতুর এফ্রজ সড়কে শেষ হয়। এ সময় আর্জেন্টিনা ও মেসি প্রতিধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলকা। শোভাযাত্রার আগে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী হাজারো আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়।অপর দিকে পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টি উপেক্ষা করে ১০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা ও মেসির ২০ ফুট লম্বা অবয়ব নিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব। সোমবার বিকাল পাঁচটায় পৌর শহরের হ্যালিপাড মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলার খেলার মাঠে শেষ হয়। এ সময় আর্জেন্টিনা ও মেসি প্রতিধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। শোভাযাত্রার আগে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী হাজারো আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয় হেলিপ্যাড মাঠ।

বিজ্ঞাপন
সম্পর্কিত ভিডিও
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো