Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / নাটকীয় ম্যাচে ডাচদের রুখে দিল জাপান

ক্রীড়া ডেস্ক
১৫ জুন ২০২৬ ০৮:০৮ | আপডেট: ১৫ জুন ২০২৬ ১১:৫৭

দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না ইউরোপের অন্যতম শক্তিশালী দল নেদারল্যান্ডস। হার না মানা মানসিকতায় দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু করল জাপান। ডালাসে রোববার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে নেদারল্যান্ডস-জাপান ম্যাচ।

চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ভার্জিল ফন ডাইকের গোলে পিছিয়ে পড়ার পর, সমতায় টানেন নাকামুরা। কিছুক্ষণ পর দারুণ নৈপুণ্যে নেদারল্যান্ডসকে আবার এগিয়ে নেন সামারভিল। দ্বিতীয়বার ম্যাচে সমতা ফেরান দাইচি কামাদা।

দুই দলই গোলের জন্য ১০টি করে শট নেয়; নেদারল্যান্ডস লক্ষ্যে রাখতে পারে ছয়টি, জাপান তিনটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর