Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এআই কনফারেন্সে যোগ দিতে কানাডা যাচ্ছেন এনআইডি ডিজি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ২৩:১৪

এনআইডি ডিজি আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা।

ঢাকা: ৭ দিনের এক সরকারি সফরে কানাডা যাচ্ছেন নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা।

মঙ্গলবার (১৬ জুন) সংস্থাটির উপ-সচিব জি এম শাহাতাব উদ্দীনের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, এই সফরে এনআইডি মহাপরিচালকের সফরসঙ্গী হিসেবে থাকবেন সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন। আগামী ৭ সেপ্টেম্বর তারা কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং সফর শেষে ১৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

জানা গেছে, কানাডার অটোয়ায় আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর ‘রেসপন্সিবল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইলেকশনস’ শীর্ষক একটি কনফারেন্স অনুষ্ঠিত হবে। মূলত এই কনফারেন্সে অংশ নিতেই তারা দেশটিতে যাচ্ছেন। ইউএনডিপি এবং নির্বাচন কমিশনের যৌথ প্রকল্প ‘বিএএলএলওটি’ (ব্যালট) থেকে এই সফরের যাবতীয় ব্যয় বহন করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই ব্যালট প্রকল্পের মাধ্যমে নির্বাচনি উপকরণ সরবরাহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধসহ বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান করা হয়ে থাকে। গত ৪ মে এনআইডি ডিজি হিসেবে যোগদানের পর এ এইচ এম আনোয়ার পাশার এটিই প্রথম বিদেশ সফর।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো