Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাসের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৮:২৯

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে ঈগল পরিবহণের একটি বাসের ধাক্কায় বাবুল (৫৯) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় মারা গেছে দু’টি গরু।

মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত বাবুল চন্দনাইশের বাগিচারহাট এলাকা থেকে চারটি গরু কিনে বিক্রির উদ্দেশ্যে হেঁটে সাতকানিয়ার কেরানীরহাট গরুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির কক্সবাজারগামী ঈগল পরিবহণের বাস তাকে ও গরুগুলোকে ধাক্কা দেয়। এতে বাবুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় দু’টি গরুর মৃত্যু হয় এবং আহত হয় আরও দু’টি গরু।

বিজ্ঞাপন

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী মারা গেছেন। আমরা দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি শনাক্ত করেছি। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর