Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লন্ডন হাইকমিশনের ইমিগ্রেশন রেইডের তথ্য মিথ্যা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১০:৫৫ | আপডেট: ২৮ জুন ২০২৬ ১৫:৫৮

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ইমিগ্রেশন রেইড হয়েছে- খবর‌টি মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর ব‌লে জা‌নিয়েছে হাইক‌মিশন।

শ‌নিবার (২৭ জুন) রাতে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন মিথ্যা সংবাদ প্রকাশের বিষয়ে দেওয়া ব্যাখ্যায় এ কথা জা‌নিয়েছে।

হাইকমিশন বল‌ছে, বাংলাদেশ হাইকমিশন ২৮ কুইন্স গেট, লন্ডনে অবস্থিত। পবিত্র আশুরা উপলক্ষ্যে হাইকমিশন বন্ধ রয়েছে। প্রচারিত ভিডিওতে কর্তৃপক্ষকে সংলগ্ন ২৭ কুইন্স গেটের আবাসিক ভবনে যেতে দেখা যাচ্ছে। হাইকমিশনের কনস্যুলার সেবা ২৭ কুইন্স গেট থেকে প্রদান করা হলেও কনস্যুলার সেকশনের সংশ্লিষ্ট প্রবেশপথটি কুইন্স গেট টেরেস দিক থেকে।

বিজ্ঞাপন

প্রচারিত ভিডিওতে প্রদর্শিত রাস্তার দিকের প্রবেশপথটি আবাসিক ভবনের অন্য অংশে প্রবেশের জন্য ব্যবহৃত হয়, কনস্যুলার সেবা প্রদানের অংশ প্রবেশের জন্য নয়।
বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট গণমাধ্যমসহ সকলকে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

হাইকমিশন সম্পর্কিত কোনো সংবাদ প্রকাশের আগে সরকারি/অফিশিয়াল সূত্র থেকে তথ্য যাচাই করার জন্য গণমাধ্যমগুলোকে অনুরোধ করা হচ্ছে।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর