Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গভীর সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ১০ জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৪:৪২

উদ্ধারকৃত জেলেরা।

কক্সবাজার: কক্সবাজারের সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

সোমবার (২৯ জুন) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (২৫ জুন) টেকনাফের শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামের একটি ফিশিং বোট ১০ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। পরে সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সেটি সাগরে ভাসতে থাকে। এদিন দুপুর ১টার দিকে বোটে থাকা একজন মাঝি মোবাইলফোনে কোস্ট গার্ডের শাহপরী স্টেশনে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযানে বিকল ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া জেলেদের এবং ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর