Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / ‘পাগলাটে’ ম্যাচ জিতে কেইনের উচ্ছ্বাস

ক্রীড়া ডেস্ক
২ জুলাই ২০২৬ ০৮:২৭ | আপডেট: ২ জুলাই ২০২৬ ১২:২২

ডিআর কঙ্গোর বিপক্ষে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে ছিল ইংল্যান্ড। শেষ মুহূর্তে জোড়া গোল করে দলের ত্রাণকর্তা সেই হ্যারি কেইন। ২-১ গোলের পাগলাটে এক ম্যাচ জিতে ইংলিশ অধিনায়ক বলছেন, সময়টা এখন শুধুই উদযাপনের।

ইংল্যান্ডকে চমকে দিয়ে এগিয়ে গিয়েছিল ডিআর কঙ্গো। উত্তর আমেরিকা বিশ্বকাপে আরেকটি অঘটনার সম্ভাবনাও দেখতে শুরু করেছিলেন অনেকে।

অবশেষ ৭৫তম মিনিটে ইংল্যান্ড পথ দেখালেন কেইন। লিওনেল এমপাসির দুর্ভেদ্য দেয়াল তিনি ভেদ করলেন দারুণ হেডে। এর ৯ মিনিট পর নিখুঁত শটে আবারও খুঁজে নিলেন জাল। শুরুর ধাক্কা সামলে, ২-১ গোলের জয়ে, শেষ ষোলোয় উঠল ইংল্যান্ড। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায়, কেইনের কণ্ঠে ভর করল আবেগ, ‘সত্যি বলতে, অসাধারণ অনুভূতি হচ্ছে। কী পাগলাটে একটা ম্যাচ! তারা কঠিন প্রতিপক্ষ এবং প্রথম কুলিং ব্রেকের পর থেকে আমরা তুলনামূলভাবে ভালো খেললাম। তাদের গোলরক্ষক অবিশ্বাস্য কিছু সেভ করল। আমরা নায়ক হওয়ার মুহূর্ত নিয়ে কথা বলেছিলাম নিজেদের মধ্যে এবং বলেছিলাম, যে কেউ নায়ক হতে পারে। আজ সেটা আমি।’

বিজ্ঞাপন

কেইন আরও জানান, ‘সপ্তাহজুড়ে আমরা কেবল নিজেদের খেলাটা খেলার কথাই বলেছি। তবে, নিশ্চিতভাবে, এখনও অনেক কিছু নিয়ে কাজ করতে হবে আমাদের। কেননা, এই রাউন্ডগুলো কেবল পরের ধাপে যাওয়ার জন্যই (হেরে গেলেই বিদায়)। আমরা টুর্নামেন্টের সেই অংশে আছি, যখন জিততে হলে কষ্ট করতে হয় এবং আমরা সেটা আজ করেছি।’

নকআউট পর্বের শুরুতে পাওয়া জয় উপভোগ করতে চান কেইন। এই জয়ের রেশ সামনের পথচলায় টেনে নিতেও আশাবাদী দলের সর্বোচ্চ গোলদাতা, ‘অন্য সব দেশের মতোই আমরা। আমরা পরের ধাপে উঠেছি, সময়টা উপভোগ করুন। আমি চাই, সবাই এই জয় সমর্থকদের সাথে উপভোগ করুক এবং এর চার দিন পর আমরা আবার মাঠে নামব। ক্রোয়েশিয়া ম্যাচের পর আমরা বদলি খেলোয়াড়দের ম্যাচে প্রভাব রাখা নিয়ে কথা বলেছিলাম এবং আপনারা আবারও তা দেখলেন। ৯০ মিনিট ধরে আমাদের আটকে রাখা কঠিন। সংশ্লিষ্ট সবার জন্যই আমি খুশি এবং আশা করি, জয়ের ধারা ধরে রাখতে পারব আমরা।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর