Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়েও সতর্ক শরিফুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৬:৫৮

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই হতাশা কাটিয়ে এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। তবে ওয়ানডে সিরিজেও কঠিন লড়াই হবে বলে মনে করেন জাতীয় দলের তরুণ পেসার শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে থেকে পাঠানো এক ভিডিও বার্তায় শরিফুল জানান, দল ইতোমধ্যে স্থানীয় পরিবেশ ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ শুরু করেছে এবং অনুশীলনেও সবাই ইতিবাচকভাবে প্রস্তুতি নিচ্ছেন।

তরুণ পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা এখানে বেশ কয়েক দিন হলো এসেছি। এখানকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখন সবাই ভালো অবস্থানে আছি। অনুশীলনে সবাই ভালো চেষ্টা করছে, ভালো হচ্ছে। সেটা ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করব।’

বিজ্ঞাপন

হারারেতে টেস্টে ইনিংস ও ৮৫ রানের পরাজয়ের পর ওয়ানডে সিরিজে নতুনভাবে শুরু করতে চায় বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের চ্যালেঞ্জ যে ভিন্ন মাত্রার হবে, সেটিও মনে করিয়ে দিয়েছেন এই বাঁহাতি পেসার।

বাঁহাতি পেসার বলেন, ‘ছেলেরা গত কয়েকটা সিরিজে ভালো করছে। চেষ্টা করব আগের মতো প্রক্রিয়া অনুসরণ করে ধারাবাহিকতা ধরে রাখতে। বোলিং-ব্যাটিং দুই দিকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

বাংলাদেশ সাম্প্রতিক সময়ে টানা পাঁচটি সিরিজ জিতলেও সেই পরিসংখ্যান নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে চান না শরিফুল। তার মতে, প্রতিপক্ষের মাঠে খেলতে নামলে অতীতের সাফল্যের চেয়ে বর্তমান প্রস্তুতিই বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, গত পাঁচ সিরিজ আমরা জিতেছি। যেহেতু এটা ওদের হোম কন্ডিশন, একটু হলেও কঠিন হবে। তবে সেটা মাথায় না রেখে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে।’

ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ২৪ বছর বয়সী এই পেসার। সিরিজ জয়ের লক্ষ্যই তার কাছে সবচেয়ে বড়। বলেছেন, ‘আমার কোনো ব্যক্তিগত প্রত্যাশা নেই। আমি চাই দলগতভাবে যেন সিরিজ জিতি এবং সবাই ভালো পারফর্ম করতে পারি।’

টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য। সেই মিশনে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশি ক্রিকেটাররা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর