Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাটহাজারীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৮:০৪

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের হাজী জয়নব কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল চোর সন্দেহে জয়নব কোম্পানির বাড়িতে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়। পরে তার অবস্থা খারাপের দিকে গেলে দুপুর ১টায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত অফিসার ডা. আফরোজা জানান, গণপিটুনিতে নিহত ব্যক্তি হাসপাতালে আনার আগে মারা যায়।

বিজ্ঞাপন

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর