Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে হামলার জবাবে ৮৫ মার্কিন স্থাপনায় তেহরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৮ জুলাই ২০২৬ ১২:০১ | আপডেট: ৮ জুলাই ২০২৬ ১৫:০৭

বাহরাইন-কুয়েতের মার্কিন স্থাপনায় ইরানের হামলা। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে তেল ট্যাংকারে হামলাকে কেন্দ্র করে ইরানের দক্ষিণাঞ্চলে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের দুই দেশ বাহরাইন ও কুয়েতের অন্তত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান।

বুধবার (৮ জুলাই) রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে এএফপি জানায়, আইআরজিসি জানিয়েছে, মার্কিন হামলার জবাবে তারা বাহরাইন ও কুয়েতে কয়েক ডজন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই আগ্রাসনের প্রাথমিক জবাবে, আইআরজিসি নৌবাহিনী এবং অ্যারোস্পেস ফোর্স একটি যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালিয়ে দুই দেশের ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।’ এসময় একটি এমকিউ-৯ ড্রোনও ভূপাতিত করার দাবি করে আইআরজিসি।

বিজ্ঞাপন

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়ার দাবি করেছে কুয়েতের সেনাবাহিনী।

তারা বলেছে, ‘কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করছে।’ তবে হামলাগুলো কোথা থেকে আসছে তা জানাতে পারেনি তারা।

এছাড়া বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সেখানে বিমান চলাচলের সাইরেন বাজানো হয়েছে। তবে আপাতত হুমকির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটি। কর্তৃপক্ষ দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যেতে আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর