Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১০:৫৩ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ১৬:৪৩

সুনামগঞ্জ: অতি ভারী বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জের সুরমা, রক্তি, জাদুকাটা,বোলাইসহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার(৯ জুলাই) সকাল পর্যন্ত কোন নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। সুরমা নদীর পানি ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে,গত ২৪ ঘণ্টায় আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সুনামগঞ্জে ২৬৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিন সুনামগঞ্জ ও উজানের ভারতের মেঘালয় প্রদেশে ভারি থেকে অতিভারি এবং পরবর্তী আরও দুই দিন মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জের কিছু কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে ও সাময়িকভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক জানান, আবহাওয়ার পুর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় এলাকায় আরও দুই দিন অতিভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। ভারি বৃষ্টি হওয়ায় সুরমা ও অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তবে বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত হলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করে সল্প মেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর