Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’সহ গ্রেফতার ৭

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ২০:১৭ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ২৩:৪৮

‘কুত্তা ফারুক’সহ ডাকাত দলের গ্রেফতার সদস্যরা

ঢাকা: রাজধানীর আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’সহ একটি সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ৭ জন হলেন— মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্ণেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) ও মো. নাহিদুল (২৫)।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘বুধবার (৮ জুলাই) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আদাবর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আদাবর থানাধীন শেখেরটেক ৭ নম্বর রোডে ব্রিজের ঢালে কয়েকজন দুষ্কৃতিকারী সামুরাই, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি লোহার চাপাতি, একটি স্টিলের ছোরা, দুটি স্টিলের চাপাতি, একটি লোহার কুড়াল ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। গ্রেফতার মো. মাইন উদ্দিনের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর ও আদাবর থানায় ২টি, মো. ওমর ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় ১টি এবং মো. সাইদের বিরুদ্ধে আদাবর থানায় ১টি মামলা রয়েছে। এ ঘটনায় আদাবর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর