Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশে বন্যা ও ভূমিধসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সমবেদনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ২১:১৫ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ০০:১০

ঢাকা: বাংলাদেশে দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানিয়েছে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (১২ জুলাই) এক্স হ‌্যা‌ন্ডে‌লে এক পো‌স্টে তিনি এ সমবেদনা জানান। পো‌স্টে ইসহাক দার লি‌খে‌ছেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে আমি মর্মাহত। আমার আন্তরিক সমবেদনা সেই পরিবারের প্রতি, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং আমার প্রার্থনা দুর্যোগে বাস্তুচ্যুত এবং ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে রয়েছে।

আমি উদ্ধার কর্মী, সশস্ত্র বাহিনী, চিকিৎসা দল এবং ত্রাণ কর্মীদের সাহস এবং উৎসর্গের প্রতি শ্রদ্ধা জানাই, যারা প্রয়োজনে সাহায্য করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। পাকিস্তান, বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করার পাশাপাশি ইসহাক দার চলমান উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টার সাফল্য এবং ক্ষতিগ্রস্ত সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা ক‌রেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর