Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ২১:২৭

ঢাকা: কাতারের পিতা-আমির মহামহিম শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে দোহাস্থ বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

রোববার (১২ জুলাই) দূতাবাসের এক বার্তায় বলা হয়, কাতারের অভূতপূর্ব রূপান্তরের রূপকার অসামান্য দূরদর্শী এই নেতা আজীবন বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু ছিলেন। তার রাষ্ট্রনায়কোচিত অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ কমিউনিটি এবং দূতাবাস কাতারের মহামহিম আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সম্মানিত আল থানি পরিবার এবং ভ্রাতৃপ্রতিম কাতার সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর