Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ৫ ভারতীয় গরু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১৭:৫৫

আটক হওয়া গরু।

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে পাঁচটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাতে উপজেলার ঝাড়সিংহেশ্বর এলাকার তিস্তা নদীর চরসংলগ্ন বাংলাদেশ অংশ থেকে মালিকবিহীন অবস্থায় গরুগুলো জব্দ করা হয়। বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ. এস. এম. নাসের নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহলের অংশ হিসেবে ডিমলা উপজেলার কালীগঞ্জ বিওপির একটি টহল দল ঝাড়সিংহেশ্বর এলাকায় অভিযান চালায়। এ সময় তিস্তা নদীর চরে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় পাঁচটি ভারতীয় গরু পাওয়া যায়। পরে গরুগুলোকে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

বিজ্ঞাপন

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে অভিযান পরিচালনা করে চোরাচালান চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর