Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় একটি কলেজ ছাড়া কোথাও দুর্যোগ হয়নি: শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ২০:২৪ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ ২১:৩২

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ফাইল ছবি

ঢাকা: সারাদেশে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে, কুমিল্লা মহিলা কলেজ ছাড়া আর কোথাও কোনো ধরনের দুর্যোগ ঘটেনি।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদ অধিবেশনে অংশ নিয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

তিনি বলেন, ‘সারাদেশে আমরা ডিসিদের সঙ্গে কথা বলেছি, ইউএনওদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন কোথাও কোনো রকম দুর্যোগ ঘটেনি শুধুমাত্র কুমিল্লা মহিলা কলেজ ছাড়া।’ একইসঙ্গে পদার্থবিজ্ঞানের প্রশ্ন ৬ ও ৭ এই দুটি ভুল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তখনই বলেছি, এই দুটি প্রশ্নের পূর্ণ ক্রেডিট দেওয়া হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব পেয়েছে মাত্র চার মাস। আগের প্রশ্ন মডারেটর এই প্রশ্ন তৈরি করেছিল। প্রশ্ন মডারেট করার প্রক্রিয়াটি দুই বছর আগে থেকে শুরু করতে হয়।’

মন্ত্রী বলেন, ‘আমরা এসে কোনো প্রশ্ন তৈরি করতে পারিনি। বিগত সরকারের যে মডারেটর ছিল তারা প্রশ্ন তৈরি করেছে। এছাড়া পরীক্ষা যথাযথভাবে হচ্ছে কি না এ জন্য আমরা সবভাবে প্রস্তুত রয়েছি।’

স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকেও আমাদের স্টেকহোল্ডাররা জানিয়েছেন পরীক্ষা অনেক সুন্দর হয়েছে, সুস্থ হয়েছে। তবে একটি জায়গায় শুধু কুমিল্লা সরকারি মহাবিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে এবং সেখানে পরীক্ষা সুন্দর হয়েছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর