Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৬:০০ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১৯:৩৬

মন্ত্রিসভা কমিটির সভা।

ঢাকা: ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির আহ্বায়ক ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় খসড়া আইনের বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তন ও সাইবার নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং ডিজিটাল সেবার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়। আইনের খসড়াটি আরও যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে উপস্থিত সদস্যরা বিভিন্ন সুপারিশ প্রদান করেন। এসব সুপারিশ সংযোজন করে আইনটির খসড়া চূড়ান্ত করার জন্য পরবর্তী সময়ে আরও একটি সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত থেকে নিজ নিজ বিভাগের মতামত তুলে ধরেন। সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে সাইবার সুরক্ষা আইনকে শক্তিশালী করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর