Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোয়ালন্দে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ১৮:৪১

প্রতীকী ছবি।

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে জাহিদ বিশ্বাস (৪০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলি পার্ক এলাকার সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাহিদ বিশ্বাস গোয়ালন্দ পৌর শহরের ব্যাপারীপাড়া এলাকার জামাল বিশ্বাসের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের গলায় নাইলনের রশি পেঁচানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট ও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় জাহিদ বিশ্বাসকে পেটানোর পর তাকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর