Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইএফএফএইচএসের স্বীকৃতি / বিশ্বকাপের সেরা মেসি

ক্রীড়া ডেস্ক
২৩ জুলাই ২০২৬ ০৮:৪৪ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ ১২:১৭

এই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল; ৭ ম্যাচেই তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। ৮ গোল ও ৪ অ্যাসিস্টে লিওনেল মেসিকেই ভাবা হচ্ছিল গোল্ডেন বলের সবচেয়ে বড় দাবিদার। তবে তাকে ছাপিয়ে টুর্নামেন্ট সেরার খেতাব জিতেছেন স্পেনের রদ্রি। ফিফার হিসেবে সেরা না হলেও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বলছে, মেসিই এবারের আসরের সেরা ফুটবলার।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স (আইএফএফএইচএস) মেসিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে। আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পেছনে তার পারফরম্যান্স এবং অসামান্য প্রভাবকেই পুরস্কৃত করল এই সংস্থাটি।

বিজ্ঞাপন

সংস্থাটি জানিয়েছে, আর্জেন্টাইন অধিনায়ককে বেছে নেওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে ‘পারফরম্যান্স ইনডেক্স’। এটি মূলত পুরো টুর্নামেন্টে, বিশেষ করে নকআউট পর্বে একজন খেলোয়াড়ের ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং সার্বিক প্রভাবের ওপর ভিত্তি করে তৈরি একটি পরিসংখ্যান।

৩৯ বছর বয়সে মেসি এই বিশ্বকাপে ৮টি ম্যাচ খেলেছেন। তিনি ৮টি গোল করার পাশাপাশি আরও ৪টি গোলে অ্যাসিস্ট করেন। স্পেন অধিনায়ক রদ্রিকে অফিসিয়াল ‘গোল্ডেন বল’ দেওয়ার মাত্র কয়েকদিন পরই এই সম্মাননা পেলেন মেসি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর