Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে লবণ কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৯:০০ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ ২১:২১

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল

চট্টগ্রাম: জেলার বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মাহমুদুল হক (৪০) নামের আরও এক শ্রমিক মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাহমুদুল হক পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোরনখাইন এলাকার মৃত খায়ের আহমদের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তিনি দুই বছরের এক কন্যাসন্তানের বাবা।

চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদ উল ইসলাম বলেন, ‘বিস্ফোরণে মাহমুদুল হকের শরীরের ৬০ থেকে ৬৫ শতাংশ দগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।’

বিজ্ঞাপন

এর আগে, গত ১৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় দিদারুল আলম (৩২) ও মোহাম্মদ আলম (৪৫) মারা যান। পরে ১৯ জুলাই বিকেলে নুর নবী হৃদয় (২৫) এবং একই দিন রাতে উজ্জ্বল দাশ (৫৩) মারা যান।

গত ১৬ জুলাই বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স লবণ কারখানায় একটি সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে ১০ শ্রমিক দগ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৫ জনের মৃত্যু হলেও বাকিদের চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএন/এমএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো