Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় পুকুরে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৯:০৬

প্রতীকী ছবি।

খুলনা: খুলনায় পুকুরে ডুবে শাহেদ মাহমুদ নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নগরীর সিএন্ডবি কলোনি এলাকার দারুস সালাম জামে মসজিদের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

শাহেদ খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আব্দুর রহমান একজন ব্যবসায়ী এবং মা লাবণি ইউসিবিএল ব্যাংকে কর্মরত।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহেদ সাঁতার জানত। দুপুরে বাবার কাছ থেকে গোসল করার কথা বলে সে বাসা থেকে বের হয়েছিল। এর কিছুক্ষণ পর পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অনিমেষ মণ্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর