Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের ভয়ে পালাতে গিয়ে ভবন থেকে পড়ে আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১৬:৫৮ | আপডেট: ৬ আগস্ট ২০২৬ ২০:২৩

প্রতীকী ছবি

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় আটতলা ভবন থেকে নিচে পড়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সিদ্ধেশ্বরী র‍্যাংগস গার্ডেন প্যালেস নামের বাসায় ঘটনাটি ঘটে।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নজরুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষক ছিলেন। সিদ্ধেশ্বরী তার নিজের বাসা। গাজীপুর জেলা দায়রা জজকোর্ট থেকে তার নামে ওয়ারেন্টের কাগজ আসে। সেই ভিত্তিতে রমনা থানা পুলিশ গতরাতে তার বাসায় যায়।

তিনি আরও জানান, পুলিশ বাসায় যাওয়ার পর নজরুল ইসলাম টের পেয়ে আটতলার ছোট পকেট গেট দিয়ে পালানোর চেষ্টা করেন। তাকে অনেক নিষেধ করা সত্ত্বেও তিনি পালাতে গিয়ে নিচে পড়ে যান। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর