Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফারহানকে ধারে পাঠাল ফুলহাম

ক্রীড়া ডেস্ক
৮ আগস্ট ২০২৬ ০৮:৫৭ | আপডেট: ৮ আগস্ট ২০২৬ ০৯:০৬

ফুলহাম সিনিয়র দলে খেলার জোরালো সম্ভাবনা ছিল তার। তবে এই গুঞ্জনের মধ্যে এলো নতুন খবর। বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ ফুলহাম থেকে ধারে যোগ দিলেন ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে।

নিজেদের ওয়েবসাইটে ফারহানের এক বছরের জন্য ধারে বোরহাম উডে যাওয়ার খবর শুক্রবার দিয়েছে ফুলহাম। ১৯ বছর বয়সী এই তরুণের জন্য শুভকামনাও জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

বোরহাম উড গত মৌসুমে ন্যাশনাল লিগ প্লে-অফ ফাইনালে উঠেছিল এবং শনিবার ট্যামওয়ার্থের বিপক্ষে ঘরের মাঠে তাদের নতুন মৌসুম শুরু করবে।ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে ১৭ ম্যাচে খেলে সাত গোল করেন ফারহান। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেকে তিনি পান জালের দেখা।

বিজ্ঞাপন

ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার চতুর্থ মাসেই, পিএলটু-এর গত নভেম্বরের সেরা খেলোয়াড় হন তিনি। বয়সভিত্তিক দলটির হয়ে ওই সময়ে দুই ম্যাচ খেলে করেন তিন গোল।

ফুলহামের প্রাক-মৌসুমের প্রস্তুতি নেওয়া দলের সঙ্গী হয়েছিলেন ফারহান। নরিচ সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে মূল দলের হয়ে প্রথমবার খেলতে নামেন। এরপর আল-আহলির বিপক্ষে ১-১ ড্র এবং ফারেসির বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচেও খেলেন। ফলে, ফুলহামের মূল দলের হয়ে তার প্রতিযোগিতামূলক ফুটবলে পা পড়ার সম্ভাবনা জোরালো হয়। কিন্তু এরমধ্যে তিনি ধারে যাচ্ছেন বোরহাম উডে।

ফারহানকে বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চলমান রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর