ঢাকা: আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে দুজনের মনোনয়নপত্রই বৈধ হয়েছে। আগামী ১৮ আগস্ট কেউ চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, অলি আহমদের দুটি মনোনয়নপত্র পেয়েছে ইসি।
মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র একটি। নির্বাচনী কর্তা (প্রধান নির্বাচন কমিশনার) মনোনয়নপত্র পরীক্ষা করে তাদের দুজনকেই বৈধ প্রার্থী ঘোষণা করেছেন।
আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। ২০ আগস্ট ভোট হবে। বৈধ প্রার্থীদের কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে ৯১ সালের পর এবার ভোটগ্রহণ হবে ২০ আগস্ট।
রাষ্ট্রপতি নির্বাচন: দুজনের মনোনয়নপত্র বৈধ, প্রার্থিতা প্রত্যাহার ১৮ আগস্ট
সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১৪:৫৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ১৮:৩২
১৬ আগস্ট ২০২৬ ১৪:৫৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ১৮:৩২
সারাবাংলা/এনএল/এসআর