Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৬ ১৫:০৭ | আপডেট: ২১ আগস্ট ২০২৬ ২০:৪৭

ডেঙ্গু। প্রতীকী ছবি।

ফরিদপুর: ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাসরিন সুলতানা (৩০) নামের এক নারী মারা গেছেন। মৃত নাসরিন সুলতানা জেলার ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা এলাকার মিরাজ শেখের স্ত্রী। এ ছাড়াও, গত ২৪ ঘন্টায় নতুন ১১ রোগীসহ বিভিন্ন হাসপাতালে ২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ডেঙ্গু আক্রান্ত অবস্থায় ওই নারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ আগস্ট দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়। পরে পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়।

বিজ্ঞাপন

মৃত নাসরিনের স্বামী মিরাজ শেখ অভিযোগ করে বলেন, ‘গত রোববার জ্বরে আক্রান্ত হলে তার স্ত্রীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে বেশ কয়েকটি পরীক্ষা করা হলেও ডেঙ্গু পরীক্ষা করতে দেয়নি চিকিৎসক। পরে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে বাইরে থেকে চিকিৎসক দেখিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

মিরাজ শেখ বলেন, ‘আগেই যদি জানতে পারতাম আমার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত, তাহলে হয়তো আরও আগে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতো। তাকে বাঁচানোর চেষ্টা আরও জোরালোভাবে করা যেত।’

এদিকে, জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

 

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর