ঢাকা: বিদ্যুৎ লাইনের আপগ্রেডেশন কাজের জন্য নরসিংদীর বেশ কিছু এলাকায় আজ বুধবার ( ২ সেপ্টেম্বর ) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চৌয়ালা-১ ৪০ এমভিএ উপকেন্দ্রে লাইন আপগ্রেডেশনের কাজের সুবিধার্থে চৌয়ালা-১ (ইউনিট-২) ৩৩ কেভি ফিডারসহ টিএন্ডটি, হাজীপুর, ইউএমসি আলিমুদ্দিন ও বাজার ১১ কেভি ফিডার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাটডাউনে থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কাজের ফলে সংশ্লিষ্ট ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সঞ্চালনা স্থগিত রাখা হবে। বিদ্যুৎ বন্ধ থাকার তালিকায় রয়েছে বাজার, দত্তপাড়া, সাতিরপাড়া, কান্দাপাড়া, ইউএমসি, বৌরাকুড়, আরশিনগর, স্টেশন রোড, বানিয়াছল, দক্ষিণ কান্দাপাড়া, পশ্চিম কান্দাপাড়া, উত্তর কান্দাপাড়া, কাউরিয়াপাড়া ও নাগরিয়াকান্দিসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলো। সাময়িক এই যোগাযোগের অসুবিধার জন্য নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়সূচি মেনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।