Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৩

দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। রাজশাহী থেকে সড়কপথে হিলিতে পৌঁছালে হাকিমপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে তিনি হিলি স্থলবন্দরের শূন্যরেখা পরিদর্শন করেন এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দুই দেশের ব্যবসায়ী নেতারাও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরিদর্শন শেষে হিলি ডাকবাংলোয় স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মনোজ কুমার।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করতে আমদানি-রফতানি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন মন্ডল, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, হাকিমপুর থানার ওসি মো. জাকির হোসেনসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো