Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নগদের ফুটবল ক্যাম্পেইন / বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন মেহেরপুরের শাহরিয়ার

সারাবাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৬

বিদেশের মাটিতে স্টেডিয়ামে বসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা সরাসরি দেখার সুযোগ পেয়েছেন মেহেরপুরের গাংনীর শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের বিশেষ ফুটবল ক্যাম্পেইন ‘কুইজে রিচার্জে খেলা হবে নগদ-এ’ অংশ নিয়ে তিনি মেগা পুরস্কারটি জিতে নেন।

সম্প্রতি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে শাহরিয়ার নাফিজসহ মোট ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া উপস্থিত থেকে মেগা বিজয়ী শাহরিয়ার নাফিজের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারের অংশ হিসেবে শাহরিয়ার নাফিজ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে বসে বাংলাদেশ দলের পরবর্তী বিদেশের ম্যাচ উপভোগ করবেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শাহীন সারওয়ার ভূঁইয়া, প্রধান আর্থিক কর্মকর্তা আফজাল আহমেদ এবং বিপণন বিভাগের প্রধান এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মেগা পুরস্কারের পাশাপাশি মোবাইল রিচার্জ ক্যাম্পেইনের বিজয়ী ময়মনসিংহের মুক্তাগাছার শাহীন আলমের হাতে ভিডিও গেম কনসোল তুলে দেওয়া হয়। এর আগে একই ক্যাম্পেইনে আরও দুজন বিজয়ী ভিডিও গেম কনসোল জিতে নেন।

নগদের কুইজ ক্যাম্পেইনে বিজয়ীদের হাতে ‘নগদ উপহার বাক্স’ তুলে দেওয়া হয়। বিজয়ীদের মধ্যে রয়েছেন ঢাকার কারিব-উর-রহমান, চট্টগ্রামের চাকরিজীবী মো. আমজাদ আলী রিয়াদ, মৌলভীবাজারের শিক্ষার্থী মো. ইয়াছারুজ্জামান মিতুল, মোহাম্মদপুরের প্রকৌশলী মো. মখলেছুর রহমান, বিমান বাংলাদেশের পরিচালনা কর্মকর্তা মো. তুহিন রেজা, ঢাকার গৃহিণী ঐশী মনি, মৌলভীবাজারের মাহবুব সাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মিজানুর রহমান।

পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মেগা পুরস্কার বিজয়ী শাহরিয়ার নাফিজ বলেন, “বিদেশের মাটিতে প্রিয় জাতীয় দলের খেলা সরাসরি স্টেডিয়ামে বসে দেখতে পারব, এটা আমার কাছে স্বপ্নের মতো। আর অধিনায়ক জামাল ভূঁইয়ার হাত থেকে এই পুরস্কার নেওয়ার মুহূর্তটি সারাজীবন মনে রাখার মতো। ফুটবলপ্রেমীদের স্বপ্ন পূরণে এমন অসাধারণ সুযোগ করে দেওয়ার জন্য নগদকে আন্তরিক ধন্যবাদ।”

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদ সবসময়ই গ্রাহকদের আনন্দ ও চাহিদাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। ফুটবল এ দেশের মানুষের প্রাণের খেলা। আমরা চেয়েছি বিশ্বকাপের এই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে এবং গ্রাহকদের ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতাকে আরও উৎসবমুখর করতে। বিজয়ী গ্রাহকদের উষ্ণ অভিনন্দন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর