Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘স্টার টক্’-এ সংগ্রাম আর স্বপ্নের কথা শোনাবেন মুন্নি সাহা


৩ সেপ্টেম্বর ২০২০ ১৬:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাজে বিভিন্ন ক্ষেত্রে এমন অনেক মানুষ আছেন, কর্মগুণে যারা তারার মত উজ্জ্বল! এদের কাউকে আমরা চিনি, কেউ আবার আজও আছেন অন্তরালে। এইসব তারকাদের নিয়েই ‘স্টার টক্’ নামে অনলাইন আড্ডার আয়োজন করছেন দেশের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র নির্মাতা ও নাট্যকর্মী সৈয়দ আপন আহসান।

শনিবার (৫ সেপ্টেম্বর) ‘স্টার টক্’র এই আড্ডায় এবার অতিথি হিসেবে থাকবেন দেশের সংবাদমাধ্যমের জনপ্রিয় মুখ মুন্নি সাহা। যিনি স্কুলের খাতায় নিজের জীবনের লক্ষ্য ‘ডাক্তার হওয়া’ লিখলেও কখনোই নিজেকে একজন চিকিৎসক হিসেবে কল্পনা করতে পারেননি। সবসময় চেয়েছেন মানুষের চাওয়া-পাওয়া আর আনন্দ-বেদনাকে ধারণ করে বঞ্চিতের কণ্ঠস্বর হয়ে উঠতে। আজ নির্দ্বিধায় বলা যায় তিনি তার লক্ষ্যে সফল। এই সফল সাংবাদিক তার নিজস্ব অভিজ্ঞতা, সংগ্রাম আর স্বপ্নের কথাই শোনাবেন এবারের স্টার টক-এ।

বিজ্ঞাপন

এক্সপ্রেশান্স’র সহযোগিতায় ‘স্টার টক্’র এই লাইভ আয়োজনটি প্রচারিত হবে ৫ সেপ্টেম্বর (শনিবার) রাত ৯টায় ফেসবুক পেইজ https://bit.ly/34f6Pqn এবং ইউটিউব https:// youtube/P0GEFVEMd5Q -লিঙ্কে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো