Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুক্তি পাচ্ছে মুন্না-নিপুণের ‘ভাগ্য’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ জানুয়ারি ২০২৩ ১৫:০৮

মাহবুবুর রহমান পরিচালিত ‘ভাগ্য’ ছবিতে অভিনয় করেছেন মুন্না ও নিপুণ। এর আগে মুন্না ‘ধূসর কুয়াশা’ নামে একটি ছবি করেন, সেখানেও নায়িকা ছিলেন নিপুণ। উত্তম আকাশের পরিচালনায় ওই ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়। এটি তাদের জুটির দ্বিতীয় ছবি। এছাড়া মুন্না অভিনীত ও দ্বিতীয় ছবি । ছবিটি আসছে ৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন মুন্না।

মুন্না বলেন, ভালোভাবে ছবির কাজটি করার চেষ্টা করেছি। তাছাড়া নিপুণের সাথে আগে কাজ করার কারনে রসায়নটা ভালো হয়েছে। ছবির গল্প মৌলিক। আশা করছি সব শ্রেণির দর্শকদের পছন্দের ছবি হবে এটি।

অজানাকে জানা ও দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’। হালিমা কথাচিত্র প্রোডাকশনের ব্যানারে ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন , মাসুম আজিজ, জেসমিন, সাংকু পাঞ্জা, গাংগুয়া, সাবিহা জামান, গুলশান আরা প্রমুখ। কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য করেছেন মোঃ মাহবুবুর রশিদ ও সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস।

বিজ্ঞাপন

এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, স্মরণ , দিনাত জাহান মুন্নী, কাজী শুভ, সুস্মিতা সাহা। সংগীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো