Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিয়ের বয়স পার হয়ে গেছে: সালমান খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ অক্টোবর ২০২৪ ১৩:০২

বলিউডের সবচেয়ে আকাঙ্খিত পুরুষদের একজন সালমান খান। অসংখ্যা নারীদের সঙ্গে প্রেমের কথা শোনা গেছে তাকে নিয়ে। কিন্তু এখন পর্যন্ত তিনি ‘সিঙ্গেল’। আদৌ তিনি কি বিয়ে করবেন? এ জীবনে বহুবার বিয়ের প্রস্তাব পেয়েছেন ‘ভাইজান’। কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন কিংবা মজার চলে উত্তর দিয়েছেন।

এটা সত্য সালমানের জীবনে একাধিক নারী এসেছিল। তাদের মধ্যে সবচেয়ে বেশি চর্চিত নাম ঐশ্বরিয়া রায় বচ্চন। ভক্তদের ধারণা ঐশ্বরিয়ার প্রেমে অন্ধ হয়েই এখনো সিঙ্গেল দাবাং এ তারকা। আজও তাকেই ভালোবাসেন সালমান। বিভিন্ন অনুষ্ঠানে দুজনে হাজির হলেও চর্চা হয় ব্যাপক।

তবে কী আর বিয়ে করবেন না সালমান? সম্প্রতি আইফা আওয়ার্ডের মঞ্চেও ফের বিয়ের পিঁড়িতে বসা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ভাইজান। তারকাদের সমারোহে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে প্রশ্নোত্তর পর্ব ছিল। এক সাংবাদিক সালমানকে বলে বসেন, তিনি নায়ককে বিয়ে করতে চান। প্রথমে সালমান মজা করে উত্তরে জানিয়েছিলেন, তিনি কী শাহরুখ খানের কথা বলছে? পরে বিয়ের প্রস্তাব শুনে সালমান বলেন, ‘আমার বিয়ের বয়স পার হয়ে গেছে। আরও ২০ বছর আগে আমায় এই প্রস্তাবটা দিলে ভেবে দেখতে পারতাম।’

বিজ্ঞাপন

আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিয়ে না করার কারণ। আসলে নায়কের নামে অনেকগুলো মামলা চলছে আদালতে। এই পরিস্থিতিতে কোনো নতুন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়াতে রাজি নন তিনি। ফলে বিয়ের সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি।

এখানেই শেষ নয়। তার বাড়ি তাক করে দুই ব্যক্তি গুলি বর্ষণ করে। এ ছাড়া একের পর এক মৃত্যুর হুমকিও তার বিয়ে না করার কারণ হিসেবে জানা যা

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো