Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিয়ে করেছেন অভিনেতা মিলন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৬:৪৩

জীবনসঙ্গীর সঙ্গে অভিনেতা আনিসুর রহমান মিলন

আবারো বিয়ে করলেন দুই পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। তার স্ত্রীর নাম তানিয়া শারমীন শিপা। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আনিসুর রহমান মিলনের আমন্ত্রণে তার বাসায় হাজির হয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। বিয়ের তথ্য জানিয়ে তিনি বলেন, “গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে মিলন ও শিপার বিয়ে হয়েছে। মিলনের দাওয়াতে তার বউ দেখতে গিয়েছিলাম। দুজনকে খুব ভালো মানিয়েছে। দোয়া করি ওরা যেন সুখী হয়।”

মিলন-শিপা দম্পতির ছবি সামাজিক যোগাযোগমধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন চয়নিকা চৌধুরী। ক্যাপশনে তিনি লেখেন, “অনেকে অনেক শুভেচ্ছা মিলন ও শিপা ভাবি। অনেক ভালো লাগল। সুখী হও। আনন্দে ভাসো। এত্ত ভালোবাসা। অভিনন্দন।”

বিজ্ঞাপন

আনিসুর রহমান মিলনের প্রথম স্ত্রীর নাম লুসি গোমেজ। ১৯৯৯ সালে বিয়ে করেন তারা। ২০১৩ সালে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি ঘটে। এরপর দ্বিতীয় স্ত্রী পলি আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিলন। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ২০২২ সালে সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুর রহমান মিলনের দ্বিতীয় স্ত্রী পলি আহমেদ। তারপর থেকে পুত্রকে নিয়ে জীবনযাপন করছিলেন মিলন।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো