Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিল্পকলার আয়োজনে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫ ১৮:১২

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ৩টি ভিন্ন ভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা শেষ হলো। ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) ‘শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীত প্রশিক্ষণ কর্মশালা’ এবং ২৭ এপ্রিল (রোববার) ‘পট নৃত্য কর্মশালা’ ও ‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ২০ এপ্রিল (রোববার) সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ সকল কর্মশালার উদ্বোধন করা হয়।

উল্লেখ্য ‘লাঠি খেলায় নাট্যভাষা কর্মশালা’য় ১ম ধাপে কর্মশালা, ২য় ধাপে প্রযোজনা নির্মাণ এবং ৩য় ধাপে ৩টি জেলায় প্রদর্শনী। কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন ঢাকার বিভিন্ন নাট্যদলের নাট্যশিল্পী, মাইম শিল্পী এবং নৃত্যশিল্পীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলায় অধ্যয়নরত ২০ জন শিক্ষার্থী। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এছাড়াও ‘পট নৃত্য কর্মশালা’য় বিভিন্ন নৃত্যদলের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এবং ‘শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীত প্রশিক্ষণ কর্মশালা’-তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো