Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৪:০২ | আপডেট: ৭ মে ২০২৫ ১৭:৪২

সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ তিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ঢাকা: জঙ্গি সন্দেহে ৯ তরুণ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ তিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ১৪ জুলাই এ মামলায় পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

বুধবার (৭ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর মধ্যে সাবেক আইজিপি একেএম শহীদুল হককে ২৫ মে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে ২৭ মে ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে ২৯ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সেভ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিজ্ঞাপন

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও ফারুক হোসেন।

এর আগে, সকালে এই তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। গত ৬ মার্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট । ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়।

সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

রাজধানীতে একদিনে গ্রেফতার ৫৩৪
৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪

আরো