Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাসের ছাদ উড়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেফতার

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৫:১৮

চালক শহীদুল শেখ গ্রেফতার।

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে বাসের ছাদ উড়ে যাওয়া দুর্ঘটনার চালক শহীদুল শেখকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চালক গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের ফজলু শেখের ছেলে।

র‌্যাব-১০ এর সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৭ এপ্রিল দিনগত রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকার এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়। এরপরও ওই অবস্থায় অন্তত ৫ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে যাত্রীদের চিৎকারের মুখে জনরোষে গাড়ি থামিয়ে পালিয়ে যায় চালক। এ ঘটনায় ১৮ এপ্রিল শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানায় বাসটির অজ্ঞাত পরিচয়ের মালিক, চালক ও হেলপাড়ের বিরুদ্ধে এসআই আতাউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজধানীতে একদিনে গ্রেফতার ৫৩৪
৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪

আরো