Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৬:২১ | আপডেট: ৭ মে ২০২৫ ১৭:৪১

ছবি: সারাবাংলা

ঢাকা: সারাদেশে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপামাত্রা বাড়তে পারে এবং তা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার (৭ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সই করা পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়, বুধবার (৭ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশের কোথাও কোথাও তাপপ্রব্রাহ বিস্তার লাভ করতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ মে) সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শনিবার (১০ মে) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রোববার (১১ মে) সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং সোমবার (১২ মে) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা বলছে, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবনতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।

সারাবাংলা/জেআর/ইআ
বিজ্ঞাপন

রাজধানীতে একদিনে গ্রেফতার ৫৩৪
৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪

আরো