Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্ববিদ্যালয়ে মেলেনি চান্স, গায়ে পেট্রোল ঢেলে শিক্ষার্থীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১৯:৩০ | আপডেট: ১১ মে ২০২৫ ১৯:৩৪

নিহত শিক্ষার্থী রিউশার মরদেহ উদ্ধার।

কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলায় গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছেন শাহরিয়ার অন্নব রিউশা (১৮) নামের এক শিক্ষার্থী। পরিবারের দাবি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সে আত্মহত্যা করেছে।

রোববার (১১ মে) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের সোহেল রানার ছেলে।

নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, রিউশা মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন কিন্তু কোথাও ভর্তির সুযোগ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন।

বিজ্ঞাপন

শনিবার (১০ মে) রাত থেকে রিউশা নিখোঁজ হন। পরে সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে রিউশার পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় তারা আরও জানান, রিউশা ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে মানসিকভাবে ভেঙে পরেন এবং সকলের অগোচরে নিজের গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ সারাবাংলাকে জানান, ‘সকালে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো