Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৬

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতিতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় জেলা সমিতির প্রধান উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সিরাজগঞ্জ জেলা সমিতির সিনিয়র সহসভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহসভাপতি নাসিরুদ্দিন বাদলের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহীন।

বিজ্ঞাপন

অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ শাহীন কামাল, কোষধ্যাক্ষ নবী নেওয়াজ খান বিনুসহ সংগঠনের কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ নেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় ইকবাল হাসান মাহমুদ টুকুকে। ওই দিনই তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। কিছুদিন হলো জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে টুকুর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে এখন সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসা চলছে। তাকে আরও কয়েকদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে ও পর্যবেক্ষণে থাকতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর