Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিংড়ায় যুবলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ১১ মে ২০২৫ ১৯:৫৭

মো. শোভন আহমেদ সাদ্দাম।

সিংড়া: নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে মো. শোভন আহমেদ সাদ্দাম নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) রাতে পৌর শহরের চাঁদপুর মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১১ মে) দুপুরে তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর দায়িত্বপ্রাপ্ত বিচারক (ভ্যাকেশান কোর্ট) শানু আকন্দ সোমবার (১২ মে) শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠান।

শোভন আহমেদ সাদ্দাম উপজেলা যুবলীগের ত্রাণ সম্পাদক ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লার ছেলে।

ওসির দায়িত্বে থাকা সিংড়া থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় উপজেলার রাখালগাছা বাজারে বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে গত বছরের ৫ সেপ্টেম্বর মামলা করেন তাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো