Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদুল আযহা: ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু ৩০ মে

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১৪:৩২ | আপডেট: ১২ মে ২০২৫ ১৬:০৫

ঢাকা: এবার ট্রেন যাত্রায় ঈদ উদযাপন করে ঢাকায় ফেরার জন্য টিকিট বিক্রি ৩০ মে থেকে শুরু হবে। আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আযহার দিন ধরে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বরাবরের মতো এবার ঈদের পরে বিশেষ ব্যবস্থায় ৭ দিনের ট্রেনের আসন বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

রেল সচিব জানিয়েছেন, আগের মতোই পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন ২টায় বিক্রি শুরু হবে।

বিজ্ঞাপন

অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করে তিনি বলেন, ঈদের পরে আন্তঃনগর ট্রেনের ৯ জুন ভ্রমণের টিকিট বিক্রি হবে ৩০ মে, ১০ জুন ভ্রমণের টিকিট বিক্রি হবে ৩১ মে, ১১ জুন ভ্রমণের টিকিট বিক্রি হবে ১ জুন, ১২ জুন ভ্রমণের টিকিট বিক্রি হবে ২ জুন, ১৩ জুন ভ্রমণের টিকিট বিক্রি হবে ৩ জুন, ১৪ জুন ভ্রমণের টিকিট বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুন ভ্রমণের টিকিট বিক্রি হবে ৫ জুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক , সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো